Sunday, July 4, 2021

রসুনের আদ্যোপান্ত-২

 আজ আমাদের আলোচ্য বিষয় অবশ্যই রসুন। তবে তা রসুনের উৎপাদন বা চাষ নিয়ে। এই অতি গুরুত্ব পূর্ণ বিষয়টি সব সময় ই চাপা পড়ে যায়  রসুনের উপকারিতা আর অপকারিতার আড়ালে। 

       
                                        রসুন চাষ করা হয় বিস্তীর্ণ ফসলি মাঠে

চলুন জেনে নেওয়া যাক কিভাবে রসুন আমরা নিজেরাই উৎপাদন করতে পারি।  

আমরা মূলত দুটা বিষয় ক মূল ধরে অগ্রসর হব। 

১. গতানুগতিক চাষাবাদ 

২. ঘরোয়া পদ্ধতি  


১. প্রথমে আমরা গতানুগতিক চাষবাদ পদ্ধতি টি আলোচনা করবো। 

প্রাচীন পদ্ধতি অনুযায়ী রসুন চাষ করা হয় বিস্তীর্ণ ফসলি মাঠে। যেখানে সেচ ও সারের ব্যবহার সহজ হয়। আমাদের নিত্য রসনার উপকরণটির সিংহ ভাগই  এ পদ্ধতি মেনে চাষাবাদ করা হয়।  

   এ পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। যেমন,

 (ক) মাটি 

 (খ ) তাপমাত্রা

 (গ ) সেচ 

 (ঘ )সার 

 (ঙ) রসুন উত্তোলন 


(ক) মাটি :  রসুন চাষে মাটি উপযুক্ত করে তৈরি করে নিতে হবে। এ ক্ষেত্রে মাটিক আমিতোতো দুই বার চাষ দিয়ে মই দিয়া নিতে হবে। মাটি নির্বাচনে অবশ্যই শক্ত মাটি পরিহার করতে হবে। রসুন নরম প্রকৃতির ফসল বিধায় শক্ত মাটিতে রসুনের করে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে অবশ্যই নিকাশীব্যবস্থা যুক্ত উর্বর পলি ও দোঁ-আঁশমাটি যুক্ত জমি রসুন চাষের জন্য আদর্শ। 


(খ ) তাপমাত্রা: রসুন চাষের ক্ষেত্রে তাপমাত্রার দিকে নজর দেওয়াটা জরুরী। এ ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা হলো ১৫-২০ ডিগ্রী সে.।  একটা বিষয় খেয়াল রাখা 

জরুরি তা হলো তাপমাত্রা ২৫ ডিগ্রী সে. এর বেশি হলে গাছগুলি ব্যবহারিকভাবে বাল্বগুলি বিকাশ করে না। 

 

(গ ) সেচ:  রসুন লাগানোর পর জমির রস বুঝে সেচ দিতে হয়। রসুনের কোয়া লাগিয়েই একবার সেচ দেওয়া হয়। এর পর চারা বের না হওয়া পর্যন্ত জমিতে পর্যাপ্ত রস থাকতে হবে। চারা একবার হয়ে গেলে ১০-১৫ দিন অন্তর সেচ দিলেও চলে। রসুনের জমিতে বিশেষ করে, কন্দ গঠনের সময় উপযুক্ত পরিমাণে রস থাকা দরকার। সে জন্য এ সময় অবশ্যই সেচ দিতে হবে। কন্দ যখন পরিপক্ক হতে থাকে তখন সেচ কম দিতে হয়। এই ফসলে মোটামুটি ৪-৫ টি সেচের দরকার হয়। ড্রেনের দু পাশের নালা দিয়ে জমিতে সেচ দেওয়া সুবিধাজনক। নালা দিয়ে জমিতে সমভাবে ও সহজেই পানি সেচ দেয়া এবং জমিতে বেশি পানি থাকলে তা বের করে দেওয়া যায়। তবে ফসল কাটার ১০-১৫ দিন আগে থেকে সেচ দেওয়া বন্ধ করতে হয়। 


(ঘ )সার : অন্যান্য ফসলের ন্যায় রসুন এর ক্ষত্রে ও ছত্রাক এর আক্রমণ লক্ষ করা যায়। তাই নিয়মানুযায়ী ছত্রাক নাশক ব্যবহার করা হয়। 


(ঙ) রসুন উত্তোলন : রসুন জমিতে লাগানো থেকে উত্তোলন অব্দি ১৬-৩৬ সপ্তাহ সময় নেয়। উত্তোলনের সময় রসুনের নুতন গ্যাস টি বাদামি হয়ে নুয়ে পড়ে।  গাছসহ রসুন তোলা হয় এবং ঐ ভাবে ছায়াতে ভালভাবে শুকিয়ে মরা পাতা কেটে সংরক্ষণ করা হয়।রসুন খুব ভালোভাবে পরিপক্ক করে নিয়ে ক্ষেত থেকে তুলতে হবে। অপরিপক্ক রসুন তুললে সেটা থেকে বীজ করা যাবে না। জমিতে ফুলকা হলে বুঝতে হবে রসুন পরিপক্ক হয়েছে।

           
                                                             মাটির টবে রসুন চাষ 


২. ঘরোয়া পদ্ধতি : বর্তমান সময়ে ঘন বসতি পূর্ণ শহরাঞ্চলে বেলকনি আর ছাদে স্বল্প পরিসরে চাষাবাদ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এভাবে উৎপাদন করা যায় এমন সব ফসলের মধ্যে রসুনও একটি ফসল। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া এ পদ্ধতি ব্যবহার করে রসুন চাষ আর পর্যিক্রমিক ধাপ গুলো। 

(১) মাটি তৈরী: বাড়িতে থাকা পরিত্যাক্ত অথবা নুতন যা কোনো প্লাস্টিক এর গামলা অথবা কাঠের পাত্র বা সাবেক মাটির টব হলেই চলবে। তবে মাথায় রাখতে হবে বেশি বড় আকারের কন্টেনার যেন না হয়। মাঝারি সাইজ হলেই ভালো হয়। পাত্রের তলায় ড্রিলিং করে ২-৪টা ফুটো করে সেগুলো মার্বেলের নুড়ি দিয়ে কভারনিতে হবে।  কারণ এটি একদিকে যেমন টবে জল জমতে দেবে না অপরদিকে মাটি ধোয়া আটকাবে। মনে রাখতে হবে, একেকটি টবে ১০-১৫টি রসুন গাছ চাষ করা সম্ভব।


মাটি তৈরির জন্য নার্সারি থেকে ভার্মিকম্পোস্ট ও অর্গানিক সয়েল সংগ্রহ করে নেওয়া যায়। এর অনুপাত হবে ৬০% ভার্মিকম্পোস্ট ও ৪০% অর্গানিক সয়েল। দুটোকে ভালো করে মিশিয়ে ঝুরঝুরে করে নেবেন। জৈব উপাদানে সমৃদ্ধ মাটি রসুন চাষে সর্বোত্তম। টবে মাটি ৩-৪” পরিমাণ জায়গা ছেড়ে ভর্তি করে দিতে হবে।


(২)বীজ বপন কৌশলঃ

           
                                      রসুন এর কোয়া থেকে রসুন গাছ জন্ম নেয়

 রসুন এর কোয়া থেকে রসুন গাছ জন্ম নেয়। যেহেতু এটি মাটির ভেতরে বাড়ে তাই এটির জন্য উপযুক্ত হবে যদি বড়ো শল্কযুক্ত কন্দের রসুন বাজার থেকে নির্বাচন করে কেনেন। রসুন নিয়ে এরপর কোয়া গুলো আলাদা করে নিন। আঙ্গুল দিয়ে মাটির উপর চাপ দিয়ে গর্ত করে রসুনের ভোঁতা বা ফ্ল্যাট দিকটি প্রবেশ করান। ৩-৪” গ্যাপ দিয়ে একেকটি কোয়া বপন করুন কারণ প্রত্যেক কোয়া থেকে একটি গোটা রসুন বেরোবে।


সবগুলো পোঁতা হয়ে গেলে পানি ছিটিয়ে  দিতে হবে বেশ কয়েকবার। সারফেস ভিজে রাখলেই যথেষ্ট। অতিরিক্ত পানি  দিলে রসুন পচে যাবার সমূহ সম্ভাবনা থাকে।


চাষের সময়ঃ

সাধারণত অক্টোবর এর মাঝামাঝি থেকে ডিসেম্বর অব্দি ঘরোয়া চাষের পক্ষে এটি যথোপযুক্ত।


সারঃ

ইউরিয়া, টিএসপি ইত্যাদি সার এই চাষে খুব কাজ দেয়। অধিক ফলনের জন্য ব্যবহার করতেই পারেন। রসুনে ছত্রাক আক্রম থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ছত্রাক নাশক ব্যবহার করতে হবে। 


পরিচর্যাঃ

লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায়  মাটির উপর যেন পানি না জমে সেটা লক্ষ্য রাখতে হবে  পার্পল ব্লচ, স্মাট রোগ রসুন গাছের কমন রোগের মধ্যে পড়ে। এগুলোর মোকাবিলার জন্য রোভিরাল ও রিডোমিন স্প্রে ব্যবহার করতে পারেন। চেষ্টা করুন সর্বদা আলো বাতাসপূর্ণ জায়গায় গাছ রাখার।


ফসল সংগ্রহঃ

চারা বাদামি বর্ণ ধারণ করলে ফসল তুলে ব্যবহার করতে পারেন। 


Sunday, June 27, 2021

রসুনের আদ্যোপান্ত -১

 


রসুন হল পিঁয়াজ জাতীয় একটি ঝাঁঝালো সবজি যা রান্নার মশলা ও ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়।গাছ একটি  সপুষ্পক একবীজপত্রী লিলি শ্রেণীর বহুবর্ষজীবী গুল্ম। বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম স্যাটিভাম (Allium sativum)।

এই অত্যন্ত প্রয়োজনীয় সবজি টা আল্লাহর এক বিশেষ দান। প্রতি ঘরে গুনের কদর দৃশ্যমান। রসুনের মূল ব্যবহারের জায়গা আমাদের রসুই ঘরে। নিত্যদিনের মুখরোচক খাদ্য তৈরিতে রসুন অপরিহার্য।খাদ্যে স্বাদ ও গুন্ বৃদ্ধিতে এ এক একনিষ্ট হাতিয়ার।

রসুনের প্রতিদিনের  ব্যবহারের তালিকাটি একে বারে ছোট্ট নয়। চলুন একবার দেখে নিই প্রতিদিন রসুনের সাথে আমাদের পথচলার কিছুটা।

রসুনের উপকারিতা :

১.রান্নায় রসুন : সাদা খোলসে আবৃত এই সবজিটি সবধরণের রান্নার স্বাদ বাড়াতে অপরিহার্য। আমাদের দেশীয় সব রান্নায় রসুন ব্যবহৃত হয়। এছাড়া পৃথিবীর অন্নান্য দেশেও রসুনের ব্যবহার হয়। তবে চাইনিজ খাবারে রসুন বেশি ব্যবহার হওয়ার কারণে বিশ্বের মোট উৎপাদিত রসুনের ৬৬% ই চীনে উৎপাদিত হয়।

 ২.ওষুধ হিসেবে রসুন: সবজির পাশাপাশি রসুন ওষুধ হিসেবেও কম সমাদৃত নয়।যেমন ,

*  রসুন ওজন কমাতে সাহায্য করে 

* রক্তচাপ নিয়ন্ত্রণে রসুনের ব্যবহার হয়। 

* ডায়বেটিস রোধেও রসুন ব্যবহার করা হয়। 

* সর্দি কাশি থেকে মুক্তি পেতে রসুন ওষুধের ন্যায় কাজ করে। 

* আর্থারাইটিসের চিকিৎসায় রসুনের ভূমিকা অনন্য। 

* ক্যান্সার রোধে রসুন অনেক বড় ভূমিকা পালন করে। 

এছাড়াও মানব শরীরের নানা সমস্যায় ওষুধী হিসেবে কাজ করে রসুন। 

৩.পোকামাকড় থেকে বাঁচতে রসুন : কর্পূরের সঙ্গে পোড়া রসুন মিশিয়ে ব্যবহার করলে মশা, মাছি, পোকামাকড়ের হাত রেহাই পাওয়া যায়। রসুনকে পিষে পানির সঙ্গে মিশিয়ে ঘর মুছলেও পোকা-মাকড়ের হাত থেকে রেহাই পাওয়া যায়।

৪. যুদ্ধক্ষেত্রে রসুনের ব্যবহার: প্রাচীন কালে যুদ্ধের সময় সন্নদের জখম আর স্থানে রসুনের প্রলেপ ও রসুনের রস দিয়ে চিকিৎসা করা হতো। জানা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের জখম হলে গ্যাংগ্রিনের চিকিৎসাতে সালফারের ভাণ্ডার কম পড়লে রসুন ব্যবহার করা হত।

৫. হোয়াইট ম্যাজিকে রসুন: শুনতে কিছুটা অবাক হওয়ার মতোই অবস্থা ইউরোপে ‘হোয়াইট ম্যাজিক’-এর নাকি মূল মাধ্যমই হচ্ছে রসুন। এমনকী, এই রসুন দিয়ে ইউরোপিয়ানরা ভ্যাম্পায়ারদের মোকাবিলা করেন বলে ধারণা করা হয়। রসুনের মালা বা রসুন ঘরের সামনে ঝুলিয়ে রাখলে ভ্যাম্পায়াররা আসতে পারে না বলে তাদের বিশ্বাস।

 তাই বলা বাহুল্য , রসুনের গুন্ যেন তার ঝাঁজের মতোই প্রকট। রসুন চাষে আমাদের উদ্যোগী হওয়া বাঞ্ছনীয়। 

Saturday, June 26, 2021

ONLINE BUSINESS IN BANGLADESH

 


 

Bangladesh is a developing country. Businesses of this country is growing up rapidly. People of this country are not highly conscious about E-commerce or online business as well as the other countries of the world. So online business is a new concept to the mass population of Bangladesh. Here E-commerce is a growing up sector, but the growth of this is not slow. It’s impressive. It is a positive site that the people of this country introduce themselves quickly with technology and new version of business.

In the critical situation of COVID-19 most of the people introduce themselves with online shopping. They can visit the website or page of an online entrepreneurs   and then they can choose their desire product from a huge arrange of products. It’s a complete hassle free system of shopping. Because, after placing order delivery man delivered that product to the customer’s door. So it’s safe. In this pandemic situation safety is the first criteria of a man.

If we have a glance all over the world, we can see all the developed countries business system is in E-commerce business system. And hopefully we can say Bangladesh also do this successfully.

In Bangladesh a general shop owner, who runs his business on off line, most recently we see that he is cordially trying to do his job on online too. It’s a revolution of Bangladesh. Each and every person trying to do his best to earn a good revenue from his business. They want to bring their product to the customer’s door. Online technology give the chance.

Amazon, eBay, AliExpress, Walmart.com are well known international E-commerce site. They serve their customers. And they plays an important role in the economy of their country. We know that Alibaba has already entered the e-commerce of Bangladesh.

Let’s have a short travel in E-commerce sites in Bangladesh.

     1. Ajkerdeal.com – Online Shopping in Bangladesh

     2. Daraz.com.bd – Fashion, Electronics, Mobiles

     3. Rokomari.com – #1 Online Bookshop in Bangladesh

     4. Pickaboo.com – Mobiles and Electronics

     5. Bagdoom.com – Fashion, Watches, Electronics

     6. ebhubon.com –  Online Shopping in Bangladesh

     7. Othoba.com – PRAN Company’s E-Commerce Website        

     8. Chaldal.com – #1 Online Grocery Shop in Bangladesh

     9. Iferi.com – Home Living Products

    10. KhaasFood.com – Another Online Grocery Shop in Bangladesh

    12. Branoo.com – Online Shop for Brand Products

    13. Sheba.xyz – Home Service

    14. Kiksha.com – Online Shopping in BD

    15. Foodpanda.com.bd – Online Food Delivery Service in Bangladesh

These are the local online business sites in Bangladesh. Not only these, now-a-days a huge number of entrepreneurs are doing well in online business. And the good news is most of them are women. Near about four lakh women entrepreneurs are also selling products on Facebook and in other online based platforms. In this case, the government has included product delivery as an emergency service. 

In a survey we get an information usagers of online sector has increased by 50% during the pandemic time. According to the government statements, near about five lakh people will be employed in Bangladesh e-commerce in the next five years.

General Secretary of the E-Commerce Association of Bangladesh (e-Cab), Mohammad Abdul Wahed Tamal, said that business is doing very well now. In a word, e-commerce has revolutionized during the COVID-19 Pandemic. The growth of online sales has increased by 70 to 80 percent compared to the previous time. However, buyers are not buying all kinds of products yet here. They are buying more essential products. He also told that the e-commerce or online shopping market across the country has crossed TK 6,000 crore.

Seller are happy to fulfill the increased demands. They are constantly giving new discounts to expand the scope of business and retail buyers. Everything from online clothing, jewelery, food, electronics, cosmetics and vegetables. According to the e-Cab, shoppers are mainly city-centric. But, it’s true 80 percent of e-commerce buyers are from Dhaka, Gazipur and Chittagong. 35 % are from Dhaka, 39% from Chittagong and 15% from Gazipur. Eighty-five percent of e-commerce users are between the ages of 18-34.

According to a latest data, the e-commerce market in Bangladesh in 2019, stood at 1,648 million US dollars which will increase to 2 thousand 77 million this year and in 2023, the market size will be 3 thousand 77 million dollars.

However, most of the beginners are not well known about online business. So sometimes they are facing many problems. For this they can’t do well. Most of the time they cannot continue their business. So it is a demand of time to train up the new business man on online business.

On the other hand we saw sometimes customers are cheated by some cheater. They have chosen the online platform to deceive people. They use the name of online business and do their offensive work. Customer should be aware about them. Law enforcing authority should take proper steps to save customers and the real business owner. Otherwise merchant and customer both will face a big problem.

If we all be aware about this, then the time is not so far when we will see online business of Bangladesh stand on a strong situation as well the developed countries.

We wish government should be careful to make a comfortable zone for the online business porous. Then the entrepreneurs can contribute effectively on the national economy.

So there is no chance to see the online business in the neglecting eye. Government should take essential steps to improve the quality of the service of online business. Remember that customers had the right to get proper service. And the other organization should sincere about the online business owner’s rights.

 

গলায় মাছের কাঁটা বিঁধলে যা করব





"মাছে-ভাতে" বাঙালির পাতে মাছ না হলে চলে না এমন অনেকেই রয়েছেন। যদিও নিত্যদিনের ব্যস্ততার মধ্যে, তাড়াহুড়োয়  অথবা আলসেমিতে কাঁটা বাছার ঝামেলা এড়াতেই মাছ খেতে নারাজ অনেকে।


ইলিশের স্বাদ তও যেন ভুলতে বসেছেগুটি কতক বাঙালি শুধু অতিরিক্ত কাঁটার জন্য। তৃপ্তিভরে মাছ ভাত খেতে গিয়ে হঠাৎ গলায় কাঁটা বিঁধে গেলেই সর্বনাশ!

এ সব অবাঞ্চিত সমস্যা সমাধানে  LIFE TO LIVE এর আজকের আয়োজন গলায় বিঁধে যাওয়া মাছের কাঁটা দূর করার সহজ উপায়। 

চলুন  জেনে নেওয়া যাক সেই মহা মূল্যবান উপায় সমূহ :


* গলার কাটায় অলিভ অয়েল হতে পারে আপনার মহা উপকারী সমাধান। গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল হওয়ায় গলা থেকে কাঁটা সহজেই নেমে যাবে।


* হালকা গরম পানিতে একটু লেবুর রস মিশিয়ে খান। লেবুতে থাকা  অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দেয়। তাই গরম পানিতে একটু লেবুর রস মিশিয়ে খেলে কাঁটা নরম হয়ে নামবে খুব সহজেই।


*  ভিনিগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করার ক্ষমতা রাখে। তাই পানির সঙ্গে ভিনিগার মিশিয়ে খেলে কাঁটা নরম হয় সহজেই সহজেই উপশম পাওয়া যায়।


* আমাদের নিত্য ব্যবহৃত লবণও কাঁটাকে নরম করে। প্রথমে একটু পানি সামান্য উষ্ণ গরম করে নিয়ে সেই পানিতে বেশ খানিকটা লবণ মিশিয়ে নিন। এই উষ্ণ লবণ-পানি খেলে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে।

অশুভোতে শুভ্রা


রসুনের আদ্যোপান্ত-২

 আজ আমাদের আলোচ্য বিষয় অবশ্যই রসুন। তবে তা রসুনের উৎপাদন বা চাষ নিয়ে। এই অতি গুরুত্ব পূর্ণ বিষয়টি সব সময় ই চাপা পড়ে যায়  রসুনের উপকারিতা আর ...