"মাছে-ভাতে" বাঙালির পাতে মাছ না হলে চলে না এমন অনেকেই রয়েছেন। যদিও নিত্যদিনের ব্যস্ততার মধ্যে, তাড়াহুড়োয় অথবা আলসেমিতে কাঁটা বাছার ঝামেলা এড়াতেই মাছ খেতে নারাজ অনেকে।
ইলিশের স্বাদ তও যেন ভুলতে বসেছেগুটি কতক বাঙালি শুধু অতিরিক্ত কাঁটার জন্য। তৃপ্তিভরে মাছ ভাত খেতে গিয়ে হঠাৎ গলায় কাঁটা বিঁধে গেলেই সর্বনাশ!
এ সব অবাঞ্চিত সমস্যা সমাধানে LIFE TO LIVE এর আজকের আয়োজন গলায় বিঁধে যাওয়া মাছের কাঁটা দূর করার সহজ উপায়।
চলুন জেনে নেওয়া যাক সেই মহা মূল্যবান উপায় সমূহ :
* গলার কাটায় অলিভ অয়েল হতে পারে আপনার মহা উপকারী সমাধান। গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল হওয়ায় গলা থেকে কাঁটা সহজেই নেমে যাবে।
* হালকা গরম পানিতে একটু লেবুর রস মিশিয়ে খান। লেবুতে থাকা অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দেয়। তাই গরম পানিতে একটু লেবুর রস মিশিয়ে খেলে কাঁটা নরম হয়ে নামবে খুব সহজেই।
* ভিনিগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করার ক্ষমতা রাখে। তাই পানির সঙ্গে ভিনিগার মিশিয়ে খেলে কাঁটা নরম হয় সহজেই সহজেই উপশম পাওয়া যায়।
* আমাদের নিত্য ব্যবহৃত লবণও কাঁটাকে নরম করে। প্রথমে একটু পানি সামান্য উষ্ণ গরম করে নিয়ে সেই পানিতে বেশ খানিকটা লবণ মিশিয়ে নিন। এই উষ্ণ লবণ-পানি খেলে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে।

No comments:
Post a Comment